ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল, গাইবান্ধায় যুবকের ব্যতিক্রমী উদযাপন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজারে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন হৃদয় মিয়া (২৫) নামের এক যুবক। স্ত্রীকে তালাক দেওয়ার পর ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করে তিনি “স্বস্তি” প্রকাশ করেছেন। ঘটনাটি শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ঘটেছে এবং তা মুহূর্তেই স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে হৃদয় মিয়া একই গ্রামের রিয়া মনি খাতুনকে (২১) ২ লাখ ৮৫ হাজার টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের সংসারে শুরু হয় মতানৈক্য ও অশান্তি। একপর্যায়ে উভয়পক্ষের সম্মতিতে বৃহস্পতিবার তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং রিয়ার অভিভাবকদের দেনমোহরের পুরো অর্থ পরিশোধ করা হয়।

তালাকের পরদিন, শুক্রবার হৃদয় মিয়া স্থানীয় বাজারে আয়োজন করেন এক ব্যতিক্রমী ‘স্বস্তির গোসল’। ২৫ কেজি গরুর দুধ ঢেলে স্বজন ও স্থানীয়দের সামনে গ্রাম্য সুরে গান গেয়ে তাকে গোসল করানো হয়। এ সময় উৎসুক জনতার ভিড় জমে ঘটনাস্থলে।

ঘটনাটি নিয়ে হৃদয় মিয়া বলেন, “রিয়াকে বিয়ের পর থেকেই শান্তির বদলে অশান্তি পিছু নিয়েছিল। বহু কষ্ট সহ্য করেছি। এখন মনে হচ্ছে মুক্তি পেয়েছি। এই আনন্দে দুধ দিয়ে গোসল করেছি।”

এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান বলেন, “ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। এরকম ব্যতিক্রমী ঘটনার কারণে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল, গাইবান্ধায় যুবকের ব্যতিক্রমী উদযাপন

আপডেট সময় ০৪:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫