ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ইমরান খানকে ঘিরে বড় পরিবর্তনের ইঙ্গিত?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের রাষ্ট্রযন্ত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এই পরিবর্তনের গতি ইমরান খানকে ঘিরে। সম্প্রতি কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলো দেশটির সুপ্রিম কোর্ট। তবে ওই আদেশ পুনর্বিবেচনার জন্য পাকিস্তান সরকারের করা রিভিউ পিটিশন নথিপত্রের ঘাটতির কারণে ফেরত দিয়েছে আদালতের রেজিস্ট্রার অফিস।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) রেজিস্ট্রার অফিস জানায়, সরকারের দাখিল করা আবেদনের সঙ্গে প্রয়োজনীয় পেপার বুক সম্পূর্ণভাবে সংযুক্ত করা হয়নি। এ কারণে প্রাথমিক যাচাই শেষে আবেদনে আপত্তি জানিয়ে তা ফেরত দেওয়া হয়।

তবে রেজিস্ট্রার অফিসের এই সিদ্ধান্তকে সরকারের রিভিউ পিটিশন আদালতের মূল শুনানিতে খারিজ হয়ে যাওয়া হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত নথিপত্র ও প্রক্রিয়াগত ঘাটতির কারণে আবেদন ফেরত দেওয়ার একটি প্রশাসনিক পদক্ষেপ। প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ করে রেজিস্ট্রার অফিসের আপত্তি দূর করার পর রিভিউ পিটিশনটি আবার সুপ্রিম কোর্টে দাখিল করা হবে বলে জানিয়েছে পাকিস্তান সরকার।

এর আগে গত ১৮ আগস্ট ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। পরদিন ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করে সরকার।

রিভিউ পিটিশনে সরকার দাবি করে, কারাগারে ইমরান খানকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং মেডিকেল বোর্ডের মাধ্যমেও তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তার শারীরিক অবস্থার এমন কোনো অবনতি হয়নি, যার কারণে তাকে বিশেষভাবে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা প্রয়োজন বলে সরকার মনে করে।

এ ছাড়া ইমরানকে বেসরকারি হাসপাতালে নেওয়ার সুযোগ দিলে ভবিষ্যতে একই ধরনের সুবিধা চেয়ে অন্য বন্দিরাও দাবি তুলতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে সরকার।

এখন প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে সরকার রিভিউ পিটিশনটি পুনরায় দাখিল করলে সুপ্রিম কোর্ট বিষয়টি শুনানির জন্য গ্রহণ করবে কি না, সেটিই দেখার বিষয়। সূত্র: ডন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে ইমরান খানকে ঘিরে বড় পরিবর্তনের ইঙ্গিত?

আপডেট সময় ০৯:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬