ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

কোয়াব থেকে পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন।

রোববার (১৯ অক্টোবর) কোয়াবের সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পাইলট।

কোয়াবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিলেন পাইলট। নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে তিনি দায়িত্ব পালন করছিলেন। এরপর গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে পরিচালক পদে জয়ী হন তিনি।

কোয়াব সভাপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে খালেদ মাসুদ লেখেন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয় ছিল। সম্প্রতি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছি। তাই উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য আমি কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।

খালেদ মাসুদ বাংলাদেশের জার্সি গায়ে ৪৪ টেস্ট ও ১২৬ ওয়ানডে খেলে যথাক্রমে ১ হাজার ৪০৯ ও ১ হাজার ৮১৮ রান করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

কোয়াব থেকে পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

আপডেট সময় ১২:৪০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫