ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত: মোবারক হোসাইন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫১:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন আছে। আমরা মোট পাঁচটি দাবি করেছিলাম, তার মধ্যে একটি দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন। জুলাই সনদে আপার হাউস পিআর একোমোডেট করা হয়েছে। লোয়ার হাউস পিআর আমাদের দাবির মধ্যে আছে।

আমরা আমাদের দাবি জানিয়েই যাব। শেষ পর্যন্ত দাবি কোন জায়গায় গিয়ে থামে, সেটা দেখে আমরা সেই সময় কথা বলব।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে শহরতলীর হাজী শরীয়তুল্লাহ একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত রুকন সমাবেশে তিনি এসব কথা বলেন।

মোবারক হোসাইন বলেন, পিআর না দিলে কী হবে সেটা এখন বলব না।

এটা চলমান একটা আন্দোলন, এটা চলতেই থাকবে। আমাদের সকল জনশক্তি ও প্রার্থীরা নির্বাচন নিয়ে মাঠে ব্যস্ত আছেন। নির্বাচন নিয়ে জামায়াতের সকল প্রস্তুতি নেওয়া আছে। সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।

সমাবেশে জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন-নায়েবে আমির আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের এমপি পদপ্রার্থী আমির হামজা, জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়াদ্দার ও শহর আমির এনামুল হকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত: মোবারক হোসাইন

আপডেট সময় ১১:৫১:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫