ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযুক্তকে পুলিশের পোশাক পরিয়ে নেওয়া হলো থানায়, গাড়িতে আগুন জনতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা এলাকায় পাঁচ বছর বয়সি শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে পুলিশের পোশাক পরিয়ে থানায় নিয়েছেন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে তাকে বাকলিয়া থানায় নেওয়া হয়।

এদিকে অভিযুক্তকে ছিনিয়ে নিতে না পেরে বিক্ষুব্ধরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ থামেনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে নোবেল হাসান নামে এক সাংবাদিক আহত হয়েছেন।

তবে এখন পর্যন্ত অভিযুক্তের নাম-পরিচয় জানা যায়নি। তিনি স্থানীয় একটি ডেকোরেটর দোকানে চাকরি করেন বলে জানা গেছে। ওই দোকানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে স্থানীয়দের অভিযোগ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, অভিযুক্ত আমাদের হেফাজতে আছে। আমরা চেষ্টা করছি তাকে থানায় নিয়ে গিয়ে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অভিযুক্তকে পুলিশের পোশাক পরিয়ে নেওয়া হলো থানায়, গাড়িতে আগুন জনতার

আপডেট সময় ১২:০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬