ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়ামালের রেকর্ডের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে বিধ্বস্ত করল স্পেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন। দলের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন ওইয়ারসাবাল। এছাড়া স্কোর শিটে নাম লিখিয়েছেন লামিন ইয়ামাল। একটি গোল হয় আত্মঘাতী।

রোববার (২১ জুন) আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে সপ্তম সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার কীর্তি গড়েন স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল।

এদিন ম্যাচের শুরুতেই ইয়ামালের গোলে এগিয়ে যায় স্পেন। দুর্দান্ত এক গোল করে ডেডলক ভাঙার পাশাপাশি দলকে লিড এনে দেন এ বার্সা ফরোয়ার্ড।

এরপর জোড়া গোল করে ব্যবধান বাড়ান মিকেল ওইয়ারসাবাল। ২১তম মিনিটে একটি কর্নার কিক থেকে জটলার সৃষ্টি হলে বল পান দানি ওলমো। তিনি দারুণ এক ফ্লিকে বল বাড়িয়ে দেন সিক্স-ইয়ার্ড বক্সের দিকে। সৌদি ডিফেন্ডাররা বলটি ক্লিয়ার করতে পুরোপুরি ব্যর্থ হলে সুযোগসন্ধানী এমেরিক লাপোর্ত মাথা ছুঁইয়ে বলের দিক বদলে দেন। একদম ফাঁকায় বল পেয়ে যান মিকেল ওইয়ারসাবাল। প্রতিপক্ষ রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে স্পেনকে এনে দেন বড় লিড।

নিজের প্রথম গোলের ৩ মিনিট বাদেই নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলের দেখা পান ওইয়ারসাবাল। মাঠের এক প্রান্ত থেকে উড়ে আসা এক কোণাকুণি ক্রস দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। সেখান থেকে দানি ওলমো মাথা ছুঁইয়ে বল বাড়িয়ে দেন সামনে। আর বল পেয়েই নিখুঁত শটে জালে জড়ান এ রিয়াল সোসিয়াদেদ ফরোয়ার্ড। ৩-০তে লিড নিয়ে বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই নিজেদের ভুলে আরও পিছিয়ে পরে সৌদি আরব। ম্যাচের ৪৯তম মিনিটে মার্ক কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও হাসান আল তামবাকতির শরীরে লেগে ঢুকে যায় জালে।

বাকি সময়েও একের পর এক আক্রমণ চালায় স্পেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মাঠের ডান প্রান্ত থেকে পেদ্রো পোরোর ক্রসে পা ছুঁইয়ে লক্ষ্যভেদ করলেও ফেরান তোরেসের সেই গোল বাতিল হয় ভিআর এ।

শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১০ সালে বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী শনিবার (২৭ জুন) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের মোকাবিকা করবে স্পেন। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইয়ামালের রেকর্ডের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে বিধ্বস্ত করল স্পেন

আপডেট সময় ১২:৩১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬