ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের আহ্বান জানিয়ে মার্কিন সিনেটে বিল পাশ নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ: চিকিৎসকের বরাতে সার্জিস গাবতলীতে হঠাৎ একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে ৪ যাত্রী আহত এবার চীন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান আগস্টেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, সব আলোচনা মির্জা ফখরুলকে নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনের ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান

অজু করার সময় বজ্রাঘাতে প্রাণ গেল মাদরাসার ৩ শিক্ষার্থীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

এবার নরসিংদীর মনোহরদীতে মাদরাসায় অজু করার সময় আকস্মিক বজ্রাঘাতে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার (২১ জুন) সন্ধ্যায় মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এদিকে নিহত তিন শিক্ষার্থী হলোকিশোরগঞ্জের হোসেনপুর এলাকার বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান এবং একই এলাকার বাসিন্দা আবু জাফর। নিহতদের সবার বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে বলে জানা গেছে। তারা সবাই পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী ছিল।

মাদরাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মাগরিবের নামাজের সময় পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় অজু করার সময় হঠাৎ বিকট শব্দে বজ্রাঘাত হলে চার শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী শিবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে নরসিংদীর সিভিল সার্জন ডাক্তার বুলবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই বজ্রাঘাতে ওই তিন শিক্ষার্থীর মৃত্যু হয় (ব্রড ডেড) এই ঘটনায় আহত অপর এক শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো এবং সে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি

অজু করার সময় বজ্রাঘাতে প্রাণ গেল মাদরাসার ৩ শিক্ষার্থীর

আপডেট সময় ১২:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬