ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ

সংসদের সবাইকে বিরোধী দলীয় নেতার আম উপহার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদে ব্যতিক্রমী ও অভূতপূর্ব দৃশ্য দেখা গেছে। রাজনৈতিক বিতর্ক কিংবা আইন পাসের ব্যস্ততা নয়, বরং বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি ‘সারপ্রাইজ’ উপহার ঘিরে সোমবার (২২ জুন) মুখরিত ছিল পুরো সংসদ সচিবালয়।

জাতীয় সংসদের স্পিকার ছাড়াও মন্ত্রী ও সরকারি এবং বিরোধী দলের সব সংসদ সদস্য থেকে শুরু করে সংসদ সচিবালয়ের সব শ্রেণির কর্মকর্তা, এমনকি চতুর্থ শ্রেণির কর্মচারীরাও বিরোধী দলীয় নেতার এই বিশেষ উপহার পেয়েছেন। সংসদ সচিবালয়ে সবার ডেস্কে বা হাতে পৌঁছে গেছে ১০ কেজি ওজনের ওই বিশেষ উপহারের প্যাকেট।

এদিন সংসদ ভবনের করিডোরগুলোয় সকাল থেকেই ১০ কেজির এই প্যাকেটে কী আছে তা নিয়ে কৌতূহল ছিল। সংসদ সচিবালয়ের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে পাঠানো ওই উপহারের প্যাকেটে ছিল মৌসুমি সুস্বাদু ফল (প্রিমিয়াম কোয়ালিটির আম)। বিরোধী দলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সংসদের প্রতিটি দপ্তরে গিয়ে এই উপহার পৌঁছে দেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিরোধী দলীয় নেতার এই উপহার সবার মধ্যে সমবণ্টন করা হয়েছে, কেউ বাদ যাননি। সাধারণত, ভিআইপিরা বিভিন্ন উপহার পেয়ে থাকেন, তবে সংসদের ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান ও গাড়িচালকরাও বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এই উপহারের অন্তর্ভুক্ত ছিলেন।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ডা. শফিকুর রহমান প্রথাগত ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী ও মানবিক নানা উদ্যোগ নিয়েছেন। সোমবারের এই উপহার বিতরণ কেবল কোনো বস্তুগত লেনদেন নয়, বরং এর মাধ্যমে সব পক্ষকে সঙ্গে নিয়ে চলার এবং সাধারণ খেটে খাওয়া মানুষকে মূল্যায়নের একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিলেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

সংসদের সবাইকে বিরোধী দলীয় নেতার আম উপহার

আপডেট সময় ০৯:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬