ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’ হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে ধরা ২ ভাই ‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে, পুলাডারে মাটির ঘরে রাইখা আইলাম’ বিরোধীদলকে দমন করতে চাইলে অবস্থা বেনজীরের চেয়েও খারাপ হবে: হুঁশিয়ারি সারজিসের সুখী দেশের তালিকায় ফিলিস্তিনের চেয়েও পিছিয়ে বাংলাদেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দাঁত ভেঙে ছ্যাঁকা দেওয়া হয় গৃহবধূকে জামায়াত কোনো রাজনৈতিক দল না: নূর পুলিশের মূল কাজই জনগণের সুরক্ষা ও সেবা দেয়া, থানা হতে হবে ভরসাস্থল: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বাঁওড়ে শাপলা তুলতে গিয়ে প্রাণ গেলো দুই শিশুর!

বিরোধীদলকে দমন করতে চাইলে অবস্থা বেনজীরের চেয়েও খারাপ হবে: হুঁশিয়ারি সারজিসের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, পুলিশের আইজিপি বিরোধীদলকে দমন করতে চাইলে অবস্থা বেনজীরের চেয়েও খারাপ হবে।

সারজিস বলেন, একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মঞ্চে কথা বলছিলেন, তখন বর্তমান আইজিপি এসে তার কানে কানে জিজ্ঞেস করেন প্রতিবাদকারীদের বের করে দেবেন কি না। স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে খুশি করতে বা তোষামোদ করার জন্য একজন আইজিপি যখন বিরোধী মতকে বের করে দিতে চান, তখন তার মধ্যে মূলত সাবেক আইজিপি বেনজীরের চরিত্রের প্রতিফলন বা প্রতিনিধিত্ব দেখা যায়। এই ধরণের কিছু মানুষের চাটুকারিতা ও মানসিকতার কারণে বাংলাদেশ পুলিশ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সরকারের ‘পেটোয়া বাহিনীতে’ পরিণত হয়েছে এবং নিজের গৌরব ও মর্যাদা হারিয়েছে।

এনসিপি নেতা বলেন, তারা যদি পূর্বসূরিদের মতো একই পথে হাঁটেন, তবে ভবিষ্যতে পেটোয়া বাহিনীর কর্মকর্তাদের পরিণতি সাবেক আইজিপি বেনজীরের চেয়েও খারাপ হবে।

যারা প্রকৃতপক্ষে অপরাধের সাথে জড়িত নয়, মামলা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে; আর যারা নিজেরা এসব অপরাধ করে, তারাই মূলত এই মামলাগুলো দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’

বিরোধীদলকে দমন করতে চাইলে অবস্থা বেনজীরের চেয়েও খারাপ হবে: হুঁশিয়ারি সারজিসের

আপডেট সময় ১০:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬