ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়ে বেরিয়ে গেলেও দিতে হবে টাকা!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৫০৯ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোরেলের যাত্রী কার্ড স্ক্যান করে স্টেশনে প্রবেশের পর যদি ট্রেনে না চড়ে বেরিয়ে যান, তাহলেও দিতে হবে ১০০ টাকা ভাড়া। সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন এই নিয়ম কার্যকর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এর আগে কোনো যাত্রী স্টেশনে প্রবেশের পর পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। তবে নতুন নিয়মে সে সুবিধা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশন এলাকায় এই সংক্রান্ত নোটিশ টাঙানো হয়েছে।

নোটিশে লেখা রয়েছে, ‘সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।’

নতুন নিয়ম সম্পর্কে জানতে চাইলে কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখন থেকে স্টেশনের ভেতরে গিয়ে ফ্রি এক্সিট নেওয়া যাবে না। গতকাল থেকে নিয়মটি কার্যকর হয়েছে।’

তবে এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, তিনি এই নিয়ম সম্পর্কে জানেন না। তারা বর্তমানে মেট্রোরেলের নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছেন।

এদিকে, স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়লেও ১০০ টাকা কাটা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের একটি ফেসবুক গ্রুপে এ–সংক্রান্ত একটি পোস্টে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বলছেন, হঠাৎ জরুরি প্রয়োজনে স্টেশন থেকে বের হতে হলে বা কেউ অসুস্থ হয়ে পড়লে তার কাছ থেকেও ১০০ টাকা কাটা অন্যায়। কেউ কেউ প্রস্তাব দিয়েছেন, যাত্রীদের ভাড়া ফাঁকি ঠেকাতে চাইলে ন্যূনতম ভাড়া কাটা যেতে পারে, কিন্তু সবার জন্য ১০০ টাকা নির্ধারণ করা অযৌক্তিক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়ে বেরিয়ে গেলেও দিতে হবে টাকা!

আপডেট সময় ১২:৩৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫