ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যে ৩ শ্রেণির মানুষের ঠিকানা হবে জাহান্নাম ওমরাহ ভিসা নিয়ে সৌদিতে ভিক্ষাবৃত্তি, দেশে ফিরতেই ৩ নারীসহ আটক ৪  কিলোমিটার প্রতি ৪ টাকা ৫ পয়সা ভাড়া চান বাস মালিকরা সাত ডাকাতের সঙ্গে একই লড়লেন গৃহকর্তা, এক ডাকাত নিহত জনরোষের মুখে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?: ইরানি প্রেসিডেন্ট জনগণের কষ্টের কথা ভেবে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরাসহ ৩০ জন, বিকেলে দায়িত্ব বণ্টন দেশীয় কোম্পানির ট্যাংকারে পেট্রোল-অকটেন উপচে পড়ছে, নিচ্ছে না সরকার এস আলমের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফেরাতে চাকরিচ্যুতদের অবস্থান

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের পদ বঞ্চিতদের কাফন মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের পদ বঞ্চিতদের একাংশ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে এ মিছিল করেন তারা।

বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনে চায়না টাওয়ার মার্কেটের সামনে থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে তারা ‘ছাত্রদলের অধিকার, দিতে হবে দিয়ে দাও’ ‘জিয়া, খালেদা,’ ‘ছাত্রদলের পরিচয়, দিতে হবে দিয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সাবেক যুগ্ম সম্পাদক মৃধা মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা সাজিদ আহমেদ সুমন, আতাউর রহমান খান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি, সাকিব হাসান সম্রাট, মিনহাজুল আবেদীন নান্নু, শাহ নেওয়াজ, শরীফুল ইসলাম, নুরুল্লাহ শেখ, মোহাম্মদ আলী, সেলিম রেজা, ইমরান নওশাদ, এ কে খান শামীম, আরিফুল ইসলাম আরিফ, মনিরুল ইসলাম, নজরুল ইসলাম বারি, মানিক ভুইয়া, আল আমিন, এম এ কাইয়ুম শেখ, মাসুম বিল্লাহ, কাজী আজহার, রাজু আহমেদ, তরিকুল ইসলাম সুমন, মাসুদ সালেহ উদ্দিন সরকার, সাজ্জাদ হোসেন পিয়াস, জহিরুল ইসলাম মাসুম, গোলাম কিবরিয়া শাওন, মহিউদ্দিন আলম, সুমন হাওলাদার, রনি হাওলাদার, আজিজুল হক রাসেল, বি এম ওমর ফারুকসহ আরও অনেকে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

মিছিল শেষে বিক্ষোভকারীরা জানান, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে। ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কমিটি গঠন করে বিএনপি।

পরে একই বছরের জুন মাসের ১৫ তারিখে ২৬০ সদস্য বিশিষ্ট কমিটির আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। সেই কমিটি খুবই ছোট আকারে করবে বলে আন্দোলন সংগ্রামের সম্মুখ সারীর অনেককেই কমিটির বাইরে রেখেই কমিটি প্রকাশ করে। এখন পর্যন্ত এই আংশিক কমিটি দিয়েই দেড় বছরে করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি।

সাবেক নেতাকর্মীরা জানান, ১৮ মাসে অসংখ্যবার আশ্বস্ত করেও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি না করা তাদের দল থেকে দূরে ঠেলে রেখেছে। তারা এখন পারিবারিক ও সামাজিকভাবে বঞ্চনা ভোগ করছেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রামে জেল-জুলুম হামলা মামলার স্বীকার হয়ে এখন দলীয় পরিচয়হীনতায় ভুগছেন তারা। ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাদির শাহ পাটোয়ারী ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যে ৩ শ্রেণির মানুষের ঠিকানা হবে জাহান্নাম

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের পদ বঞ্চিতদের কাফন মিছিল

আপডেট সময় ০১:০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫