ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

চট্টগ্রামে শিশু ধর্ষণ: দায় স্বীকার করে আসামির জবানবন্দি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মনির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (২২ মে) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু বকর সিদ্দীকের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পাশাপাশি আসামিকে কারাগারে প্রেরণ করেন আদালত।

এর আগে, ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা করে। পুলিশের কাজে বাধার ঘটনায় আটক সাতজনের বিরুদ্ধেও চলছে মামলার প্রস্তুতি।

এদিকে, ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। চমেকের পরিচালক ব্রি. জেনারেল তসলিম উদ্দিন বলেন, ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তখন বোঝা যাবে, এটা রেইপ কেস কিনা। তবে ফলাফল আসতে এখনও প্রায় ১ মাসের মতো অপেক্ষা করতে হবে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, ‘বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত মনির হোসেন শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানববন্দি রেকর্ড শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনিরকে আটক করে নিয়ে যেতে চাইলে স্থানীয়দের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয।

একপর্যায়ে পুলিশের গাড়িতে আগুনও দেওয়া হয়। রাতভর পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষের পর আজ সকালে অনেকটাই স্বাভাবিক ছিল এলাকার পরিবেশ। তবে নিপীড়কের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

চট্টগ্রামে শিশু ধর্ষণ: দায় স্বীকার করে আসামির জবানবন্দি

আপডেট সময় ১২:৪৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬