গাজা অভিমুখী সাহায্যকারী বহরের ফ্রেঞ্চ কর্মীদের প্রতি আইডিএফ সেনাদের আপত্তিজনক আচরণের দায়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স।

শনিবার (২৩ মে) ফরাসি সংবাদমাধ্যম লে মণ্ড এ তথ্য জানায়।

মূলত, ফরাসি নাগরিকদের ওপর সহিংসতা ও হুমকির অভিযোগে বেন-গভিরকে দেশটিতে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলেন, তারা এই ফ্লোটিলার মাধ্যমে গাজাবাসীকে সাহায্য করার পদ্ধতির সাথে একমত নন। কারণ, এতে কোনো কার্যকর ফল আসে না এবং কূটনৈতিক ও কনস্যুলার সেবার ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়।

তবে তিনি আরও বলেন, 'ফ্রেঞ্চ নাগরিকদের হুমকি দেওয়া, ভয় দেখানো কিংবা নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে কোনো সরকারি কর্মকর্তার মাধ্যমে।'

তার ভাষ্য, এটি এমন এক দীর্ঘ তালিকার অংশ, যেখানে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়ার মতো বক্তব্য ও কর্মকাণ্ড রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে থাকা বিদেশি কর্মীরা অভিযোগ করেছেন, ইসরায়েল তাদের আটক করার পর তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।