ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান অবশেষে ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জমি বিক্রি করে পতাকার আদলে বাড়ি সাজ, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই শামীমের বিয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

এবার ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার এক ফুটবলপ্রেমী ভক্ত নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি তিনটি বাড়ি আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে সাজিয়েছেন এবং বিশ্বকাপ জিতলেই বিয়ের পিঁড়িতে বসার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড়াদহ গ্রামের বাসিন্দা শামীম হোসেন পেশায় স্বাস্থ্য বিভাগের একজন কর্মচারী। দীর্ঘদিন ধরে তিনি আর্জেন্টিনার সমর্থক। ছোটবেলায় তিনি ছিলেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ভক্ত, আর বর্তমানে তার অনুপ্রেরণা লিওনেল মেসি।

এদিকে নিজের ভালোবাসা থেকে শামীম তিনটি বাড়িকে আর্জেন্টিনার পতাকার নীলসাদা রঙে সাজিয়েছেন। বাড়িগুলোর নাম রাখা হয়েছেআর্জেন্টিনা বাড়ি’, ‘আর্জেন্টিনা বাড়িআর্জেন্টিনা বাড়ি দেয়াল, বারান্দা, আঙিনা এমনকি কিছু ঘরের অংশেও আকাশিসাদা রঙের ছোঁয়া রয়েছে। পাশাপাশি প্রতিটি বাড়ির ছাদে টাঙানো হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।

শামীম জানান, এই সাজসজ্জা করতে তার প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। এ জন্য তিনি জমি ও গাছপালা বিক্রি করেছেন বলেও জানান তিনি। তার ভাষায়, ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে ভালোবাসি। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজন করেছি। তার আরেকটি ঘোষণা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বয়স ৪০ পেরিয়ে গেলেও তিনি এখনও বিয়ে করেননি। তবে শর্ত দিয়েছেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই তিনি বিয়ে করবেন। এছাড়া শিরোপা জিতলে পুরো গ্রামবাসীকে খাওয়ানোর পরিকল্পনাও রয়েছে তার।

স্থানীয়রা জানান, এর আগেও ২০২২ সালের বিশ্বকাপে শামীম নিজের বাড়ি সাজিয়েছিলেন। তবে এবার আরও বড় পরিসরে তিনটি বাড়ি সাজিয়ে তিনি এলাকায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন। প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ তার সাজানো বাড়িগুলো দেখতে আসছেন এবং ছবি তুলছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন

জমি বিক্রি করে পতাকার আদলে বাড়ি সাজ, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই শামীমের বিয়ে

আপডেট সময় ০১:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬