ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি রেহানার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শেখ হাসিনাকে দেশে ফেরত এনে আয়নাঘরের সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রেহানা আক্তার রানু বলেন, ‘শেখ হাসিনা আবারও যদি ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে। কিছুদিন আগে আয়নাঘর দেখেছি, সেখানে একটি চেয়ার দেখেছি। ওই চেয়ারে বিরোধীদলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিতে হবে।’

বিরোধীদলের উদ্দেশে এ সংসদ সদস্য বলেন, ‘এই সরকারের ৪ মাস। বিরোধী দল বলছে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হতে। আমি ওনাদের বলতে চাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, তাকে সহযোগিতা করুন। আপনাদের অনেকের কারণে আবারও যদি দানব হাসিনা— আল্লাহ না করুক, আল্লাহ না করুক— ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে।’

প্রস্তাবিত বাজেট নিয়ে এই সংসদ সদস্য বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর ছাড় দেওয়া হয়েছে। বাজারে কিছুটা স্বস্তি এসেছে। তবে ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে আর কমাতে চায় না। তাই বাজার মনিটরিং জোরদার করার দাবি জানাচ্ছি।

ব্যাংক খাত নিয়েও কথা বলেন রেহানা আক্তার রানু। তিনি বলেন, ‘কয়েকটি ব্যাংকের মালিক, ব্যাংক লুটেরা, ব্যাংকখেকো, ব্যাংক ডাকাত কয়েকটি ব্যাংক গিলে খেয়েছে। লুট করে তারা বিদেশে আরাম-আয়েশে জীবন যাপন করছে। আজকে গ্রাহকেরা চিকিৎসার জন্য টাকা তুলতে পারছে না। যে সমস্ত লুটেরা গ্রাহকের টাকা লুটেছে, তাদের ক্ষমা নেই। ক্ষমা হতে পারে না। তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি রেহানার

আপডেট সময় ০৮:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬