ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ বাঁচা-মরার ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল-জাপান

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

মোঃ মিনহাজ আলম,
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ছাত্র জনতার উপর হামলা ঘটনাসহ একাধিক মামলায় আসামী ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে গ্রেফতার পুলিশ।

আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে ওই ইউনিয়নের ঢোলারহাট বাজার থেকে তাকে আটক করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ, কে, এম নাজমুল কাদের।

পুলিশ জানায়, তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত ছিল। আজ
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢোলারহাট বাজারের একটি কীটনাশক ও সারের দোকানে অবস্থান করছিল। এসময় অখিল চন্দ্র রায়কে আটক করে রুহিয়া থানা পুলিশ। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে পুলিশ হেফাজতে রুহিয়া থানা থেকে সদর থানায় আনা হয়। দ্রুত সময়ের মধ্যে আদালতে তোলা হবে।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ, কে, এম নাজমুল কাদের জানান তাকে গ্রেফতারের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে দ্রুতই আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় ০৩:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫