ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান মামদানির প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের হামলা

মসজিদের বারান্দা থেকে দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

এবার খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদের বারান্দায় ডালিম গাজী নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে। রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টায় এ হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন রক্তাক্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় মুসল্লিরা কৈয়া বাজারের জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদে ফজরের নামাজ পড়তে আসলে মসজিদের বারান্দায় এক ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পায়। এ সময় স্থানীয় থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত ডালিম গাজীর মাথার ডানপাশে ও কপালে ভারী বস্তু দিয়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। 

নগরীর হরিণটানা থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘নিহতের মাথার ডান পাশে কপালের ওপর ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। পাশে রক্তমাখা ইট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ইটের আঘাত দিয়ে তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে হত্যার কারণ উদঘাটন ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’ 

উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকা থেকে ওমর ফারুক নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবক সাতক্ষীরার মৃত ইব্রাহিম শেখের ছেলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান মামদানির

মসজিদের বারান্দা থেকে দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬