ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ড. ইউনূসসহ বিএনপির একাধিক নেতা নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস! জামায়াত নেতৃত্বাধীন জোটে ভাঙনের ইঙ্গিত, অবস্থান পুনর্মূল্যায়নে এনসিপি ১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে বিক্ষোভ করতে যাচ্ছেন নাহিদ-হাসনাতরা কাঁধে বহনযোগ্য চীনের ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলো হাসিতে মন জয় করা সেই তাহসিন প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ব্রাজিলের জার্সিতে আর খেলবেন না নেইমার চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো ইসরায়েল

ভোরে মাঠে নামবে নেইমার-ভিনিরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। এই ম্যাচ জয় পেলে নিশ্চিতভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট পাবে সেলেসাওরা।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল ও স্কটল্যান্ড। এই ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন নেইমার জুনিয়র।

এই ম্যাচটি দেখতে অধীর অপেক্ষায় রয়েছে কোটি কোটি ফুটবল ভক্তরা। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে দেখা যাবে ব্রাজিল-স্কটল্যান্ডের খেলা।

রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সময় টেলিভিশন।

এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা। এছাড়া পাড়া-মহল্লার বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ড. ইউনূসসহ বিএনপির একাধিক নেতা

ভোরে মাঠে নামবে নেইমার-ভিনিরা

আপডেট সময় ১১:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬