ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই শিশুটির বাবা বিএনপি ক্ষমতায় এলেই সংকট বাড়ে: এনসিপি নেতা সারোয়ার দেশের প্রতিটি সংকটে জিয়া পরিবার জনগণের পাশে থেকেছে: আমানউল্লাহ আমান মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ মিছিল, আটক ৩ পলাতক আসামির গ্যারেজে মিললো ২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল ২০ লাখ টাকা চাঁদা দাবি, এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে মামলা সংঘর্ষে আটকে পড়া প্রাইভেটকারকে ২০০ মিটার টেনে নিয়ে গেল ট্রাক অবহেলা করলে একদিন আমাদের বিরুদ্ধেই অস্ত্র তুলবে রোহিঙ্গারা: প্রতিরক্ষা উপদেষ্টা মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, পিতার মৃত্যুদণ্ড

পলাতক আসামির গ্যারেজে মিললো ২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জামাল মিয়াসহ কয়েকজন পালিয়ে যায়। অভিযানে দুটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রবিবার রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় একটি গাড়ির গ্যারেজে এ অভিযান চালানো হয়। সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টিএম ফরিদুল আলম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন উত্তর বাখরনগর গ্রামের লোকমান মিয়ার ছেলে মারুফ মিয়া (২২), রতনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইয়াছিন মিয়া (২৩) এবং শিবপুর উপজেলার জয়নগর গ্রামের জিতেন্দ্র সরকারের ছেলে দীপক সরকার (৪৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে রতনপুর এলাকায় পলাতক আসামি জামাল মিয়ার গ্যারেজে অভিযান চালায় রায়পুরা থানা পুলিশ, এপিবিএন ও আরআরএফের সদস্যরা। এ সময় গ্যারেজে থাকা ১৪টি বস্তা থেকে ২২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৮০ হাজার টাকা।

অভিযানকালে গ্যারেজের একটি টেবিলের ড্রয়ার থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে তিনজনকে গ্রেপ্তার করা হলেও জামালসহ অজ্ঞাত আরও তিন-চারজন পালিয়ে যায়।

পুলিশের তথ্যমতে, গ্রেফতার মারুফ মিয়ার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, অপরাধের আলামত গোপন ও মাদকসংক্রান্ত মামলা রয়েছে। পলাতক জামাল মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালে দায়ের করা তিনটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় রায়পুরা থানার উপপরিদর্শক জয় কুমার পাল টিটু বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টিএম ফরিদুল আলম বলেন, পলাতক জামাল মিয়ার গ্যারেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল

পলাতক আসামির গ্যারেজে মিললো ২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল

আপডেট সময় ০৯:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬