ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলা আজ পবিত্র জুমাতুল বিদা, বিদায় নিচ্ছে রমজানও ইরানকে দ্রুত হামলা বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭১ নেতাকর্মী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

এবার ‎চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়নে বিএনপির ৭১ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেহেলা ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেন। এ সময় ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ পারভেজ রাসেল। তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং জামায়াতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এদিকে ‎যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাবেক ওয়ার্ড সভাপতি কাজী ইউনুস, সেক্রেটারি ইমারত, যুবদল নেতা সুরুজ আলী, আব্দুর রশীদ ব্যাপারী, চিকিৎসক কাউছার আলীসহ ৭১ নেতাকর্মী। ‎প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ রাসেল বলেন, জামায়াতে ইসলামী যে আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, তা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আদর্শ নয়; এটি বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ। এই আদর্শ মানবতার কল্যাণ, ন্যায়বিচার, সততা ও জবাবদিহিতার শিক্ষা দেয়। সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি, বৈষম্য ও অন্যায় দূর করতে হলে এই আদর্শের বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না; আমরা বিশ্বাস করি সেবার রাজনীতিতে। নতুন যারা আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের নিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. সাগর আহমেদ, এইচআরডি সম্পাদক আবু রায়হান, চুয়াডাঙ্গা পৌর সভাপতি মো. রাব্বি হাসান, ছাত্রশিবির জেহেলা ইউনিয়ন সভাপতি মো. শ্রাবণ আহমেদ, জামায়াতের জেহেলা ইউনিয়ন আমির সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবির, সেক্রেটারি তৌহিদুল ইসলাম মৃদুল, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আলমগী প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলা

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭১ নেতাকর্মী

আপডেট সময় ১০:৫১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫