ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?” পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

আজ কুষ্টিয়ায় জামায়াতের আমিরের জনসভা, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কুষ্টিয়ার নির্বাচনী জনসভায় সমবেত হচ্ছেন নেতাকর্মীরা। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন তারা। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে এ জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন।

আজ সকাল ৮টায় সরেজমিনে দেখা যায়, জনসভাস্থলে প্রবেশে কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবকরা প্রবেশের নিয়মিত তদারকি করছেন । কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে সমাবেশস্থলে আসছেন। নেতাকর্মীরা অনেকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সহ দলীয় মনোগ্রাম সম্বলিত ব্যাচ, টি-শার্ট, পাঞ্জাবি, মাফলার পড়ে এসেছেন।

কুমারখালী থেকে আসা সাইফুল ইসলাম বলেন, আমরা জামায়াতে ইসলামীর রাজনীতি। জামায়াত হওয়ার কারণে অনেক কষ্টে ছিলাম। জেল জুলুম সহ্য করা লেগেছে। আজ আমাদের দলীয় প্রধানকে দেখার সুযোগ পেয়েছি। এ সুযোগ হাতছাড়া করতে চাইনি। শহর যুব বিভাগের মোস্তাফিজুর রহমান পলাশ বলেন, জামায়াতে আমিরকে কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় আজ বরণ করা হবে। জনসভায় ২ লক্ষাধিক লোকের সমাগম হবে। এই জনসভার মধ্য দিয়ে ১২ ফেব্রুয়ারির ভোটের মাঠের অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে।

এদিকে, জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে জেলা পুলিশ। এছাড়াও নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা নিয়মিত নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করা হচ্ছে। জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠের পাশের ভবনে টাঙানো হয়েছে দলের প্রধানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। এ সফরে সকাল ১০টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, দুপুর ১২টায় মেহেরপুর, চুয়াডাঙ্গা বিকেল সাড়ে ৪টায় ও ঝিনাইদহে সন্ধ্যা ৬টায় নির্বাচনী মহাসমাবেশে অংশ নেবেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে

আজ কুষ্টিয়ায় জামায়াতের আমিরের জনসভা, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আপডেট সময় ০৯:৫১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬