ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?” পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে: দাবি নুরুল হক নুরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি অপশক্তি পরিকল্পিতভাবে দেশে সংকট ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি দাবি করেন, এই উদ্দেশ্যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।

রবিবার নিজের ফেসবুক পোস্টে নুর বলেন, জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ও আলোচিত প্রার্থীদের টার্গেট কিলিংয়ের পাশাপাশি সভা-সমাবেশে নাশকতা চালানোর মিশন নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ভোটের মাঠে বিভিন্ন আসনের প্রার্থীদের ‘ফাঁদ’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

পটুয়াখালী-৩ আসনের প্রসঙ্গ টেনে নুরুল হক নুর বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত এক বেপরোয়া স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, গতকাল রাতে লিফলেট বিতরণ শেষে পানপট্টি যাওয়ার পথে রাতের অন্ধকারে তার এক নেতার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

পাশাপাশি আজ সন্ধ্যার পর চিকনিকান্দি থেকে ফেরার সময় ডাকুয়া স্লুইস বাজারের অদূরে অন্ধকারে নিজেদের ওই প্রার্থীর লোক পরিচয় দিয়ে তার বহরের পথরোধ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয় এবং স্লোগান দেওয়া হয়।  নুরুল হক নুর জানান, তারা কৌশলে পরিস্থিতি এড়িয়ে নিরাপদে সেখান থেকে ফিরে আসেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে: দাবি নুরুল হক নুরের

আপডেট সময় ১০:৩৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬