ঢাকা , শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে যা বললেন জামায়াত আমির সুবর্ণচর উপজেলা-এ দুর্ঘটনায় স্বামী হারিয়ে তিন সন্তান নিয়ে মানবেতর জীবন আয়েশার ওসির সামনেই যুবদল নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বাংলাদেশ ভালো নেই, অভিযোগ ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের সাংবাদিক নাদিম হত্যা মামলার বিচার একটি দৃষ্টান্ত হবে : প্রতিমন্ত্রী মিল্লাত চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ আটক ১ রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত নরসিংদীতে ধ’র্ষণের বিচার চাওয়ায় বিশোরীকে বাবার কাছ থেকে অপহরণের পর হত্যা মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ না খেলায় আমাদের ক্রিকেট ২০ বছর পিছিয়ে গেছে: ফরচুন বরিশাল মালিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

এবার টিটোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ডের খেলা চলছে। নানা নাটকীয়তার পর এই বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। মূলত ভারতের মাটিতে নিরাপত্তাজনিত কারণে খেলতে যায়নি টাইগাররা। বিপরীতে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি জানালেও মানেনি আইসিসি। বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে ক্রীড়াঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যা নিয়ে এবার অদ্ভুত ব্যাখা দিয়েছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। 

এদিকে মিজান বলেন, ‘আমাদের খেলোয়াড়রা এবার বিশ্বকাপ খেলতে পারেনি। দেশি এবং বিদেশি কিছু চক্রের প্রতারণার শিকার হয়েছি আমরা। আমাদেরকে ভুল বুঝিয়ে খেলা থেকে বঞ্চিত করেছে। বিশ্বকাপ (না খেলে) আমাদের ক্রিকেটকে অন্তত ২০ বছর পেছনে ফেলে দিয়েছি।

চলতি বছরের বিপিএলে অংশ নেয়নি মিজানুর রহমানের বরিশাল ফ্র্যাঞ্চাইজি। সেই প্রসঙ্গে তিনি জানান, ‘আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমরা এই বছর বিপিএল খেলিনি। কারণ হচ্ছে সময় স্বল্পতা, পাশাপাশি আমাদের বোর্ডটা (বিসিবির বর্তমান কমিটি) কাঠামোগতভাবে বৈধ ছিল না। সেই জন্যই খেলা থেকে আমাদের ফরচুন বরিশালের নাম প্রত্যাহার করে নিয়েছি।

সুন্দরবোর্ড পেলে পরবর্তী বিপিএলে অংশ নেওয়ার আশা মিজানের, ‘আমি আপনাদের কাছে অনুরোধ করছি আসুন আমরা সবাই মিলে আমাদের পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনি। ক্রিকেটের যে পুনর্জাগরণ হয়েছিল সেটিকে আবারও উজ্জীবিত করি। আপনারা একটা সুন্দর বোর্ড উপহার দেন যেন আমরা খেলতে যেতে পারি, পরবর্তী বছর খেলতে পারি। এই প্রত্যাশা রাখছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে যা বললেন জামায়াত আমির

বিশ্বকাপ না খেলায় আমাদের ক্রিকেট ২০ বছর পিছিয়ে গেছে: ফরচুন বরিশাল মালিক

আপডেট সময় ১১:৩২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬