ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাঠে ফিরলেন নেইমার, তবে গ্রুপ পর্বে খেলা কঠিন তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’ নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ আতঙ্ক, বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের ভিড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা জোরদার হওয়ার পর সীমান্ত এলাকায় নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যজুড়ে ‘হোল্ডিং সেন্টার’ চালুর ঘোষণার পর উত্তর ২৪ পরগনা সীমান্ত এলাকায় বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে মানুষের ভিড় বাড়তে দেখা গেছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে স্বরূপনগরের হাকিমপুর চেকপয়েন্টে নারী-শিশুসহ শত শত মানুষকে অবস্থান করতে দেখা যায়। স্থানীয় প্রশাসনের দাবি, তাদের অনেকেই দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাস করছিলেন।

এর আগে গত রোববার পশ্চিমবঙ্গ সরকার জানায়, অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের শনাক্ত করতে রাজ্যের বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টার চালু করা হবে। পরদিন থেকেই এসব কেন্দ্র কার্যক্রম শুরু করে। একই দিনে কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।

এ ঘোষণার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে যারা দালালের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বা দীর্ঘদিন ধরে সেখানে অনিয়মিতভাবে বসবাস করছিলেন, তাদের অনেকেই দেশে ফেরার চেষ্টা করছেন বলে স্থানীয় সূত্রগুলোর দাবি।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধভাবে অবস্থানকারীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তবে এমন ঘটনা প্রথম নয়। এর আগেও পশ্চিমবঙ্গে নাগরিক পরিচয় যাচাই কার্যক্রম নিয়ে আলোচনা শুরু হলে সীমান্ত এলাকায় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তখনও অনেকে সীমান্তের দিকে ভিড় করেছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাঠে ফিরলেন নেইমার, তবে গ্রুপ পর্বে খেলা কঠিন

পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ আতঙ্ক, বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের ভিড়

আপডেট সময় ১১:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬