ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’: এমপি হানজালা ‘পিএম ও স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে’: সারজিস আলম রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির জন্যও কাজ করতে হবে: আজহার ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

দাউদকান্দিতে মামুন সম্রাটের মৃত্যুর খবরে মিষ্টি বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ২৭২৪ বার পড়া হয়েছে

শামীম রায়হান,দাউদকান্দি॥

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে(মোড়ে) ২৩ মামলার আসামি মামুন সম্রাটের মৃত্যুর খবরে মিষ্টি বিতরণ করা হয়েছে।

শনিবার(২৬ জুলাই) সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার ও বাসস্ট্যান্ড(মোড়ে) সাধারণ মানুষের মধ্যে কয়েকজন ব্যক্তি এ মিষ্টি বিতরণ করেন।

২৫ জুলাই শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা গৌরীপুর বাসষ্ট্যান্ডে(মোড়ে)মামুন সম্রাটকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

দাউদকান্দি মডেল থানার
অফিসার ইনচার্জ (ওসি)মোঃ জুনায়েত চৌধুরী জানান, দুর্বৃত্তরা মামুনকে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখতে পাই। ওসি আরও জানান, মামুনসহ আরও ৩ নারী রাতে কক্সবাজার যেতে ঢাকা থেকে বাসে ওঠেন। গৌরীপুর বাসষ্ট্যান্ডে বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামার পর একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

নিহত মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামুন গৌরীপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। এ ঘটনার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’: এমপি হানজালা

দাউদকান্দিতে মামুন সম্রাটের মৃত্যুর খবরে মিষ্টি বিতরণ

আপডেট সময় ০৪:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫