ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার সম্পত্তি লিখে না দেওয়ায় তিন সন্তানের ঘরে ঠাঁই হয়নি বৃদ্ধ মা-বাবার মাজারে যেন কোনোভাবেই মাদক সেবন না হয় : এমপি আশরাফ স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে!

চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে ফার্মেসিতে ওষুধ চুরির সময় মো. আলামিন (৩০) নামে এক যুবককে আটক করে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়েছে। নামাজ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আলামিন উপজেলার ছাতিয়ানগ্রামের বাসিন্দা।

ফার্মেসির মালিক জহুরুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে দোকান খোলা রেখে তিনি বাথরুমে যান। এ সুযোগে আলামিন দোকানের গেটের কাছে একটি চেয়ারের ওপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ওষুধ নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে চেয়ারটি ভেঙে পড়ে গেলে বিষয়টি পাশের দোকানদারের নজরে আসে। তিনি দ্রুত এগিয়ে গিয়ে আলামিনকে আটক করেন। পরে আশপাশের লোকজন জড়ো হলে আলামিন ওষুধ চুরির কথা স্বীকার করেন।

এ সময় স্থানীয়রা তাকে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেন।

পাশের কিটনাশক ব্যবসায়ী জিল্লুর রহমান মামুন বলেন, আলামিনকে দীর্ঘ সময় নামাজ পড়ানো না হলে স্থানীয়দের কেউ কেউ তাকে মারধর করতে পারতেন। তাই মারধরের পরিবর্তে তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়। এতে সে নিজের অপরাধের জন্য অনুতপ্ত হবে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে-এমনটাই আশা স্থানীয়দের। পরে নামাজ পড়া শেষ হলে আলামিনকে ছেড়ে দেওয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন

চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড়

আপডেট সময় ১১:৪৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬