ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ! ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ: মোহসেন রেজাই হামের আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত থাকায় কর্মচারীকে বরখাস্ত

আগামী নির্বাচনে সরকার গঠন করবে জামায়াত: শাহজাহান চৌধুরী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, দেশে অব্যবস্থা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে একমাত্র জামায়াতে ইসলামীই সক্ষম। আগামী জাতীয় নির্বাচনে জামায়াত সরকার গঠন করবে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলার আধুনগর প্যারাগন কমিউনিটি সেন্টারের মাঠে আধুনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত যুব সমাবেশ ও সেন্টার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন উল্লেখ করে শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। শেখ হাসিনা দেশ লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছেন। এস আলম গ্রুপের দোষ ঢাকতে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি আজ চরম সংকটে। গণতন্ত্র ফিরিয়ে আনতে ও অর্থনীতি গঠন করতে হলে জামায়াতকে ক্ষমতায় আনতে হবে।

এ সময় ইসলামী রাষ্ট্র ও অর্থব্যবস্থা গঠনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম ছানুবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, নায়েবে আমির ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, উপজেলা জামায়তের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আ.ন.ম নেমান, সূরা সদস্য শামীম আক্তার প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ!

আগামী নির্বাচনে সরকার গঠন করবে জামায়াত: শাহজাহান চৌধুরী

আপডেট সময় ০১:৩০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫