ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?” পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

আমাদের দুইজন মন্ত্রী ছিল, চ্যালেঞ্জ একটি দুর্নীতির মামলাও হয়নি: জামায়াত প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

এবার পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ সফিউল আলম (সুফি) বলেছেন, আমাদের দুইজন মন্ত্রী ছিল, এমপি ছিল, আমি নিজেও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। এখনো সারাদেশে চেয়ারম্যান আছে। আমি চ্যালেঞ্জ দিলাম-একটি দুর্নীতির মামলাও আমাদের বিরুদ্ধে হয়নি।

সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সফিউল আলম বলেন, আপনারা জানেন, এই দেশ ১৯৭১ সালে বৈষম্যের কারণে স্বাধীন হয়েছে। ২০২৪ সালে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আবার দেশ স্বাধীন হয়েছে। দুঃখজনক হলেও সত্য- যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে, আমরা সেই স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারিনি। শুধু একটি ভৌগোলিক এলাকা ও মানচিত্র পেয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ পাইনি।

তিনি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন দল দেশ শাসন করেছে। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা ১০ দল সরাসরি এই দেশ শাসন করেনি। তবে আংশিকভাবে করেছিল- আমাদের মন্ত্রী ছিল, এমপি ছিল, আমি নিজেও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। এখনো সারাদেশে চেয়ারম্যান আছে। আমি সাংবাদিকদের সামনে চ্যালেঞ্জ দিলাম, একটি দুর্নীতির মামলাও আমাদের বিরুদ্ধে হয়নি। অথচ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও ঋণ খেলাপির হাজারো মামলা রয়েছে। এটা আমি জাতির কাছে বিচার দিয়ে গেলাম। এই দেশ কার কাছে নিরাপদ- সেই প্রশ্ন আমি জনগণের কাছে রেখে গেলাম।

যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে সফিউল আলম বলেন, আল্লাহ যদি আমাদের বিজয়ী করেন, আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। লেখাপড়া শেষ করার পর আমাদের সন্তানরা চাকরি পায় না। আমাদের কেন্দ্রীয় আমির ঘোষণা দিয়েছেন- সার্টিফিকেট পাওয়ার পর আমরা তাদের চাকরির ব্যবস্থা করে দেবো। আমাদের ব্যাংক, বীমা, স্কুল, কলেজ ও হাসপাতালসহ অনেক প্রতিষ্ঠান রয়েছে। সুতরাং আমরা যুবকদের কর্মসংস্থান করতে পারবো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

আমাদের দুইজন মন্ত্রী ছিল, চ্যালেঞ্জ একটি দুর্নীতির মামলাও হয়নি: জামায়াত প্রার্থী

আপডেট সময় ১১:২২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬