ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?” পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

এবার ন্যূনতম জ্ঞান ও শিক্ষা না রেখে মানুষকে যারা বিভ্রান্ত করে, তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে প্রচারণা ও উঠান বৈঠকে এসব কথা বলেন সারজিস।

এ সময় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের সঙ্গে তাদের সমস্যার কথা শুনেন তিনি। এ সময় গণভোট নিয়ে সারজিস বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট দিলে ৭১ থাকবে না- এই থাকবে না, ওই থাকবে না! আমরা মনে করি এ কথা বলা মানুষদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। সংস্কারের পক্ষে না থেকে যারা মানুষকে বিভ্রান্ত করে- আমরা মনে করি তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেয়া হবে না।

তিনি বলেন, ‘আমাদের ভুললে চলবে না, এই নতুন বাংলাদেশটা এক হাজারেরও- বেশি শহীদের জীবনের বিনিময়ে পেয়েছি। অসংখ্য মানুষ রক্ত ঝরিয়েছে এখানে। এটার মূলকারণ ছিল বাংলাদেশের মানুষ সংস্কার চাচ্ছিল। পরিবর্তন চাচ্ছিল।’ তিনি আরও বলেন, ‘এ সংস্কারটা হবে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে। আর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে লাগবে। যারা নতুন করে স্বৈরাচার হতে চাইবে, ফ্যাসিস্ট হতে চাইবে- তারা চাইবে এই গণভোটটা যেন বাস্তবায়ন না হয়। গণভোট যেন না দেয়া হয়।’

সারজিস দাবি করে বলেন, ‘আমরা তো এটা কোনোদিন চাইতে পারি না। বাংলাদেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, আমরা যদি সিস্টেমগুলোর সংস্কার করতে চাই, জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভারসাম্য রাখতে চাই; তাহলেই বাংলাদেশের গণভোটে হ্যাঁ ভোটের বিকল্প নাই।’ জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নাই জানিয়ে তিনি বলেন, আমরা বিশ্বাস করি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং ১১ দলীয় জোট ও শাপলা কলি জয়যুক্ত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে বলেও জানান সারজিস।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না: সারজিস

আপডেট সময় ০২:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬