ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা: আসামি ভোলার জামিন স্থগিত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী জুলাই সনদের আলোচনাকে কেন্দ্র করে সংসদে হট্টগোল মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে: প্রধানমন্ত্রী হত্যা মামলায় একই পরিবারের ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ ও যাবজ্জীবন দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে চান ভেনেজুয়েলার সাবেক গোয়েন্দা প্রধান ‘মুরগি’ বিশ্ব জ্বালানি বাজার আমেরিকা নয়, ইরানের হাতেই আছে: গালিবাফ কাস্টমস কর্মকর্তা হত্যার রহস্য উদঘাটন, যেভাবে গ্রেপ্তার হলো ঘাতকরা পঞ্চাশ বছর পর যশোরে পাশাপাশি বাবা-ছেলের নামফলক

হত্যা মামলায় একই পরিবারের ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ ও যাবজ্জীবন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলায় একই পরিবারের ৩ সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। একই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ওই পরিবারের আরও ৩ সদস্যকে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারাহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন।

মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- নূর হোসেন (৫৭), সহিদুল (৩৭) ও উজ্জ্বল মিয়া (৩২)। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- সোহরাব আলী (৬৪), স্বরূপ খাতুন (৫৭) ও রেহানা খাতুন (৫৪)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তারা সবাই ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী আশ্রব আলীকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ছেলে ১৩ জনের নাম উল্লেখ করে ফুলপুর থানায় মামলা দায়ের করেন। ২০১৭ সালে ডিবি পুলিশ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় দেন।

ন্যায়বিচার পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহতের পরিবার। রাষ্ট্রপক্ষের আইনজীবী এই রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা: আসামি ভোলার জামিন স্থগিত

হত্যা মামলায় একই পরিবারের ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ ও যাবজ্জীবন

আপডেট সময় ০৯:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬