ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
“দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?” পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল বিশ্রামের সুযোগ দেওয়া হলো না ইরানি খেলোয়াড়দের, ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ ‘এটি হাসিনার সরকার না, দেশের আত্মসম্মান বিকিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নয়’ জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কাজ করার আহ্বান ড. কামালের বিএসএফকে পুশ ইনে সহায়তার অভিযোগে বিজিবির হাতে আটক ৭ বাংলাদেশি আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ ‘তারেক রহমান আসলেও কাজ হবে না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে বিএনপি: নজরুল ইসলাম খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে একটি অভিজ্ঞ রাজনৈতিক দলকে দায়িত্ব দেওয়া প্রয়োজন। এবারের নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে বিএনপির।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ধানের শীষের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নজরুল ইসলাম খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য নির্বাচনকে ঘিরে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে এসব অপপ্রচারের মাধ্যমে কোনও লাভ হবে না। জনগণ ঠিকই সঠিক প্রার্থীকে বেছে নেবে। তিনি বলেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সব ক্ষেত্রেই প্রয়োজন। রাষ্ট্র পরিচালনার জন্যও অভিজ্ঞতার দরকার আছে। আর এই অভিজ্ঞতা সবচেয়ে বেশি আছে বিএনপির।

বিএনপির এই প্রার্থী বলেন, অতীতের মতো এবারও বিএনপির পাশে থাকবেন আইনজীবীরা। তারা জনগণের সঙ্গে আলোচনা করবেন এবং যেকোনও বিভ্রান্তি দূর করতে ভূমিকা রাখবেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দেশ ও মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব সংস্কার বাস্তবায়ন করবে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করা, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা, নারী সমাজের সমস্যা সমাধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে পুনর্গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?”

রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে বিএনপি: নজরুল ইসলাম খান

আপডেট সময় ০৯:৪১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬