ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দক্ষিণ এশিয়ায় শান্তির সূচকে বাংলাদেশ চতুর্থ, তালিকায় কততম ভারত ও পাকিস্তান? ডামি নির্বাচনের প্রার্থী থেকে ক্রীড়াঙ্গনের নীতিনির্ধারক, সারওয়াত শুক্লাকে ঘিরে প্রশ্ন ২৪ ঘণ্টার আল্টিমেটাম: দাবি না মানলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচির ঘোষণা বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে ফের ব্যর্থ বিএসএফের পুশইন অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বিদ্যুৎ মাদক ব্যবসায়ী কুঁড়েঘরে লাগিয়েছেন এসি, নিরাপত্ততায় সিসি ক্যামেরা আত্মসমর্পণ করতে আজ সিরাজগঞ্জে যাচ্ছেন এমপি আমির হামজা নেইমারেই ভরসা খুঁজছে ব্রাজিল

ভয় দেখাবেন না, এক আঙুল দেখালে দুটি দেখিয়ে দেবো: গোলাম পরওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাউকে হুমকি দেওয়া যাবে না, বেশি ভয় দেখাবেন না। আপনি যে আঙুল দেখাবেন, আমাদেরও সেই আঙুল আছে। আপনি একটা দেখালে আমরা দুইটা দেখায়ে দেবো। বুধবার (২৮ জানুয়ারি) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় নির্বাচনী গণসংযোগ ও সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের ১৫ দিন আগেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীদের ওপর এবং সমাবেশে আক্রমণ হচ্ছে। আমাদের পক্ষ থেকে কোনো উস্কানি নেই। অথচ প্রতিপক্ষ বন্ধুরা সন্ত্রাস ও হুমকি দিয়ে যাচ্ছেন, এমনকি আমাদের নারী কর্মীদের মিটিংয়ে যাওয়ার সময় আক্রমণ করা হচ্ছে।

তিনি আরও যোগ করেন, ক্ষমতায় যাওয়ার আগেই যারা মা-বোনদের গায়ে হাত দেয় বা হুমকি দেয়, ক্ষমতায় গেলে তারা কী করবে, তা সাধারণ মানুষকে এখনই বুঝে নিতে হবে। শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, এসব সন্ত্রাসীদের ধরা দরকার। তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া চরম ঝুঁকির মধ্যে পড়বে।

প্রতিপক্ষের দেওয়া ‘ফ্যামিলি কার্ড’ বা ‘কৃষি কার্ড’-এর প্রতিশ্রুতিকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে তিনি বলেন, দেশের মানুষ ১৮ কোটি, আর তারা কার্ড দেওয়ার কথা বলছে ৫০ কোটি। এসব কেবল মানুষকে ধোঁকা দেওয়ার কৌশল। জামায়াত নেতাদের বিরুদ্ধে ‘জান্নাতের টিকিট বিক্রির’ অপপ্রচারের কড়া সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, আমাদের বিরুদ্ধে তারা দুর্নীতি বা চাঁদাবাজির কোনো অভিযোগ আনতে পারে না। তাই যখন বলার কিছু পায় না, তখন এমন ভিত্তিহীন কথা রটায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

ভয় দেখাবেন না, এক আঙুল দেখালে দুটি দেখিয়ে দেবো: গোলাম পরওয়ার

আপডেট সময় ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬