ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জেলা প্রশাসকের কাছে ১০ কোটি টাকার ব্যাখ্যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ হাকিমপুরে কথিত বাংলাদেশিদের ভিড়, কী ঘটছে সীমান্তে জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা: রাশেদ খাঁন ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ তৃণমূল নেতা অভিষেককে ডিম-জুতো নিক্ষেপ, হেলমেট পরে গেলেন নিহত কর্মীর বাড়িতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার লাশের সামনে অঝোরে কাঁদলেন সাবেক এমপি সুজন নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাবে ব্রাজিল, নিশ্চিত করলেন আনচেলত্তি এবার ২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে কথা বলেছেন আসিফ মাহমুদ  বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েল, ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ

আকাশে হঠাৎ দেখা গেল আগুনের গোলা, কৌতূহলের সৃষ্টি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে আকাশে হঠাৎ দেখা মিলেছে উল্কাপিণ্ডসদৃশ একটি আগুনের গোলার। দ্রুতগতিতে নিচে নেমে আসে এটি। রহস্যময় এই বস্তুকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। এটি উল্কাপিণ্ড নাকি অন্য কিছু, তা স্থানীয়রা বুঝে উঠতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন এলাকা থেকে গোলাটি দেখতে পান অনেকে। এ সময় কেউ একজন দৃশ্যটি মুঠোফোনে ধারণ করেন। পরে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আকাশ থেকে দ্রুতগতিতে এঁকেবেঁকে নিচে নেমে আসছে আগুনের একটি গোলা। এর পেছন থেকে অনবরত কালো ধোঁয়া বের হচ্ছিল। এটি কিছুটা নিচে নেমে এলে এর পাশেই আকাশে একটি ঘুড়ি উড়তে দেখা যায়। তবে গোলাটি অনেকটা নিচে নেমে আসার পর হঠাৎ নিভে যায় এবং ধোঁয়াও অদৃশ্য হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, আগুনের গোলার সামনের অংশে লাইটের মতো কিছু একটা জ্বলছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে উল্কাপিণ্ড বলে মন্তব্য করছেন। আবার কেউ বলছেন, এটি ফ্লেয়ার গান থেকে ছোড়া কোনো গোলা হতে পারে। রহস্যময় বিষয়টি নিয়ে অনেকের মধ্যে বিস্ময় সৃষ্টি হলেও বস্তুটি কী, তা কেউই নিশ্চিত করতে পারেননি।

এ বিষয়ে নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে গণমাধ্যম। তবে কারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসকের কাছে ১০ কোটি টাকার ব্যাখ্যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ

আকাশে হঠাৎ দেখা গেল আগুনের গোলা, কৌতূহলের সৃষ্টি

আপডেট সময় ০১:৩৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬