ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের ‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায় প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নাট্যকলা-নৃত্যকলা-চারু ও কারুকলা মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯ ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন ১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট স্ত্রীর নামে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, সতর্ক করলো হামাস পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ

পশুর হাটের ময়লা নিজেই পরিষ্কার করলেন এমপি মাসুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে কোরবানির পশুর অস্থায়ী হাটের বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী বাউফল পাবলিক ফিল্ডে এ অভিযান পরিচালিত হয়। ঈদুল আজহা উপলক্ষে মাঠে বসানো অস্থায়ী গরুর হাটের বর্জ্য অপসারণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফল পৌর শহরের প্রাণকেন্দ্র এই পাবলিক ফিল্ড। অথচ সেখানে সম্পূর্ণ অবৈধভাবে গরুর হাট বসানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, এই মাঠটি পৌর শহরের মানুষের হাঁটাচলা, ব্যায়াম, অবকাশ যাপন ও বিনোদনের অন্যতম কেন্দ্র। সেখানে অস্থায়ী গরুর হাট বসিয়ে পরিবেশ নষ্ট করা হয়েছে। সামনের দিনগুলিতে জনস্বার্থে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমরা ভবিষ্যতে একটি ‘গ্রিন বাউফল, ক্লিন বাউফল’ গড়ে তুলতে চাই। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহফুজ আহমেদ খান, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি রাসেল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের

পশুর হাটের ময়লা নিজেই পরিষ্কার করলেন এমপি মাসুদ

আপডেট সময় ১০:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬