ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে অনুশোচনা করতে হবে, আত্ম উপলব্ধি করতে হবে: সোহেল তাজ নেপালের ভয়াবহ বন্যায় ‘মানসিকভাবে বিপর্যস্ত’ মনীষা, নেপালের পাশে দাঁড়ানোর অনুরোধ ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র ভবিষ্যৎ যুদ্ধের জন্য ‘আশ্চর্যজনক চমক’ প্রস্তুত রেখেছে ইরান আমরা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি: সাদিক কায়েম দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী জাতিসংঘের প্রতিবেদন, ভারতে বাংলাভাষী মুসলিম, দলিত ও রোহিঙ্গাদের ওপর নির্যাতন বাড়ার তথ্য, দিল্লির প্রতিবাদ আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ ‍দিতে পারতাম না: নয়ন এক মুসলিম দেশের ওপর হামলায় অন্য দেশের ভূমি ব্যবহার নয়: পেজেশকিয়ান

ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মার্কিন সরকারের ফরেন মিলিটারি সেলস প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে জ্যাভেলিন অ্যান্টি-ট্যাংক গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে একটি লেটার অফ অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স (এলওএ) চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার (২৮ আগস্ট) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেন, এই চুক্তিটি একটি প্রতিরক্ষা অংশীদারত্বকে প্রতিফলিত করে, যা আরও গভীর, সক্ষম এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। ভারতের সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানিয়েছে।

সার্জিও গোর আরও বলেন, জ্যাভেলিন চুক্তি ভারতীয় সেনাবাহিনীর প্রতি মার্কিন সমর্থনের গভীরতা প্রদর্শন করে এবং আমাদের উভয় দেশের প্রতিরক্ষা শিল্পের যৌথভাবে কাজ করার নতুন সুযোগ তৈরি করে। উভয় দেশের প্রতিরক্ষা শিল্প ভিত্তিকে শক্তিশালী করে এমন ভবিষ্যৎ সহযোগিতার অসাধারণ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি।

মার্কিন পররাষ্ট্র দফতর ভারতীয় সেনাবাহিনীর কাছে আনুমানিক ৪ কোটি ৫৭ লাখ বা ৪৫ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের এই অস্ত্র ব্যবস্থা বিক্রির সম্ভাব্য অনুমোদন দেওয়ার নয় মাস পর চুক্তিটি চূড়ান্ত হলো।

নেপালে ফের বন্যার আতঙ্ক: রুদ্ধ হ্রদ কী এবং এটি ভাঙলে কতটা ভয়াবহ হতে পারেনেপালে ফের বন্যার আতঙ্ক: রুদ্ধ হ্রদ কী এবং এটি ভাঙলে কতটা ভয়াবহ হতে পারে

জ্যাভেলিন নামের এই অস্ত্র ব্যবস্থাটি মার্কিন সেনাবাহিনী, মার্কিন মেরিন কোর এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রেতা দেশ ব্যবহার করে থাকে। সাঁজোয়া যান থেকে শুরু করে সুদৃঢ় সুরক্ষিত অবস্থান ও বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এই সিস্টেমটি তৈরি করা হয়েছে। এটি আরটিএক্স এবং লকহিড মার্টিনের যৌথ অংশীদারত্ব ‘জ্যাভেলিন জয়েন্ট ভেঞ্চার’-এর মাধ্যমে তৈরি করা হয়। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে গত বছর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা কাঠামোর পথ ধরেই এই পদক্ষেপটি এলো।

ভারতে মার্কিন দূতাবাস জানিয়েছে, এই যুগান্তকারী স্বাক্ষরটি ভারতীয় সেনাবাহিনীর প্রতি চলমান মার্কিন সমর্থনের গভীরতা প্রদর্শন করে মার্কিন-ভারত প্রধান প্রতিরক্ষা অংশীদারত্বকে আরও জোরদার করবে। এটি পারস্পরিক লাভজনক যৌথ উৎপাদন এবং উভয় দেশের প্রতিরক্ষা শিল্প ভিত্তিকে শক্তিশালী করার জন্য অতিরিক্ত সুযোগের বিষয়ে আলোচনার পথ খুলে দেবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে অনুশোচনা করতে হবে, আত্ম উপলব্ধি করতে হবে: সোহেল তাজ

ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র

আপডেট সময় ০৭:৪০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬