ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জকসুর ক্রীড়া সম্পাদককে চড়, ফেসবুকে ফের শাসালেন ছাত্রদল নেত্রী আর ভদ্রতা নয়, অস্ত্র হাতে ছবি দিয়ে ইরানকে ট্রাম্পের হুমকি নোবিপ্রবিতে ছাত্রদলের ৫ নেতাকে শোকজ প্যারোলে মুক্তি মেলেনি, জেলগেটে নেওয়া হলো ছাত্রলীগ নেতার বাবার লাশ নিজ হাতে জিপ গাড়ি বানিয়ে তাক লাগালেন রূপগঞ্জের সোহেল মিয়া পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু তেল পাচারের অভিযোগে দুইজন আটক ৪০ ঘণ্টা হৃদস্পন্দন বন্ধ থাকার পরও বেঁচে ফিরলেন রোগী অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪৯ প্রার্থী নির্বাচিত, গেজেট কাল

পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীতে জাল তুলতে গিয়ে বজ্রপাতে রাজিব শেখ (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহত রাজিব শেখ ওই উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া গ্রাম কান্দি এলাকার হারুন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব শেখ দীর্ঘদিন ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালে তিনি নদীর বিভিন্ন অংশে চায়না দুয়ারি জাল পেতে রেখে বাড়িতে ফিরে আসেন। পরে দুপুরে জাল তুলতে নদীতে যান। জাল তোলার সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আমির মাদবর বলেন, নদীতে জাল তুলতে গিয়ে রাজিব শেখ বজ্রপাতে নিহত হয়েছেন। মরদেহ হাসপাতাল থেকে দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জকসুর ক্রীড়া সম্পাদককে চড়, ফেসবুকে ফের শাসালেন ছাত্রদল নেত্রী

পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৯:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬