ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র

তোরা রাজাকার-আল বদর-আল শামস: স্বাস্থ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জামায়াতে ইসলামীর উদ্দেশ্য করে বলেছেন, ‘ভালোভাবে আচরণ করে যাচ্ছি, ভদ্রতার সঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে। বেশি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করবো। যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার, তোরা আল শামস, তোরা আল বদর।’

বুধবার (২৯ এপ্রিল) বিকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন ঘটে, সেটা একদিনে ঘটে না। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে লাভাটা বের হয়, তা অনেক আগে থেকে সৃষ্টি হয়। জুলাই বিপ্লবের সৃষ্টি শুরু হয়েছে সেই ১৩-১৪ বছর আগে থেকে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠন তিলে তিলে আগুন সৃষ্টি করেছে। যে আগুন জ্বলেছিল জুলাই বিপ্লবের মাধ্যমে, সেদিন ফ্যাসিবাদকে বিদায় নিতে হয়েছিল।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, ‘আমি ৭১ দেখেছি, বর্ডারে যুদ্ধ করেছি বিলোনিয়া সীমান্তে। আজকে যারা গণতন্ত্রের শপথ দিতে চায়, যারা ৭১-কে ২৪-এর সঙ্গে সম্পৃক্ত করতে চায়, খাটো করে দেখতে চায়। তাদের একটি কথাই বলতে চাই, ভালোভাবে আচরণ করে যাচ্ছি, ভদ্রতার সঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে।’

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। বিদ্যুতের সমস্যা সমাধানে সর্বদলীয় এই সংসদ থেকে কমিটি করেছেন। বেশি বাড়াবাড়ি না করার অনুরোধ করবো। পাকিস্তানে গিয়েছিলাম ২০০৪ সালে, জামায়াতে ইসলামীর একজন এমপি আমার সঙ্গে গিয়েছিলেন ‘সাফমা’ কনফারেন্সে। আমি মুক্তিযোদ্ধা জেনে পাকিস্তানের একজন এমপি যে তুচ্ছ তাচ্ছিল্য আমাকে করেছিল, আই কান্ট ফরগেট দ্যাট সিচুয়েশন বিকজ আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার। তবু দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে চুপ করে থাকি, কিছু বলি না। কিন্তু যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার তোরা আল শামস, তোরা আল বদর।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধারা দেশটাকে স্বাধীন করেছি। স্বাধীনতা পাওয়া সেই দেশটিকে গড়ার লক্ষ্যে ঐক্য করতে চাই। কিন্তু, আদর্শের বিরুদ্ধে গিয়ে নয়। দেশের উন্নয়নের স্বার্থে সমঝোতা আদর্শের সমঝোতা নয়। আমাদের বিরোধীদলীয় নেতা এখন নেই, উনি কালকে বলেছিলেন উনাকে কেন এত কসলায়। মাননীয় স্পিকার, আমি একটু কসলে দিতে চাই।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন

তোরা রাজাকার-আল বদর-আল শামস: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬