ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘তারেক রহমান আসলেও কাজ হবে না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার নেতাকে কাঁধে তুলে স্লোগানের সময় ভিড়ের মধ্যে চড়-থাপ্পড় দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা “পদ্মা সেতুর পিলারের নিচে কারা কাটছে মাটি? উঠছে বড় প্রশ্ন” ৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা পঞ্চম সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা আগামী তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী “ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, গ্রুপ পর্বেই নেই নেইমার” লন্ডনে এমপি হাসনাতের অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩ ২০০ ম্যাচের মহাকাব্যের দ্বারপ্রান্তে মেসি, গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস

ইসরায়েলি সেনাদের গাজার ৭০ % দখলের নির্দেশ নেতানিয়াহুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসকে গাজার প্রায় ৭০ শতাংশ ভূখণ্ড দখলের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) অধিকৃত পশ্চিম তীরে এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, ‘আমরা এখন গাজার প্রায় ৬০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। আগে ছিল ৫০ শতাংশ, এখন ৬০ শতাংশে পৌঁছেছি। আইডিএফ’কে ধাপে ধাপে এগিয়ে ৭০ শতাংশ নিয়ন্ত্রণ নিয়ার নির্দেশ দিয়েছি।

এর আগে, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলোর কাছে যে মানচিত্র দিয়েছে, তাতে গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকায় তাদের নিয়ন্ত্রণ রয়েছে বলে দেখানো হয়।

গাজায় আরও এলাকা দখল হলে প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে সংকুচিত ও ধ্বংসপ্রাপ্ত একটি ছোট ভূখণ্ডে আরও চাপের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির সময় ইসরায়েলি বাহিনী গাজায় ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত একটি সীমারেখায় পিছু হটেছিল, যা ছিল প্রায় ৫৩ শতাংশ ভূখণ্ড।

এদিকে হামাস অভিযোগ করেছে, ইসরায়েল ওই সীমারেখা পরিবর্তন করছে, যা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং গাজায় সামরিক নিয়ন্ত্রণ আরও শক্ত করার চেষ্টা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘তারেক রহমান আসলেও কাজ হবে না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ইসরায়েলি সেনাদের গাজার ৭০ % দখলের নির্দেশ নেতানিয়াহুর

আপডেট সময় ১২:০০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬