ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে দেশে আনতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল মাঠে ফিরলেন নেইমার, তবে গ্রুপ পর্বে খেলা কঠিন তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’

ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির চামড়া রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোরবানির পশুর চামড়া রাখা নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নয়ন ও রুবেল নামে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ির মন মিয়ার দোকানের সামনে পশুর চামড়া রাখেন শরীয়তউল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল। এ সময় চামড়া থেকে রক্ত গড়িয়ে দোকানের সামনে ছড়িয়ে পড়লে বাঘারবাড়ি গোষ্ঠীর আক্তার মিয়া এর প্রতিবাদ করেন। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকেলেই উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

বিকেলের সেই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে বাঘারবাড়ি গোষ্ঠী ও শরীয়তউল্লাহ গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে টর্চলাইটের আলো জ্বালিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সহিংসতা। সংঘর্ষে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে দেশে আনতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল

ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির চামড়া রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় ০১:১৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬