ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি ভুলে ‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আওয়ামী লীগ করিনি’ নতুন বউ নিয়ে ফেরার পথে সড়কে ঝরল ২ প্রাণ শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন: রণধীর জয়সওয়াল মোবাইল চোরকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করালেন গ্রামবাসী রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপসহ হাসপাতালে পরিবার ‘চকলেট মেডেলের ম্যাচ’ খেলার ইচ্ছা নেই ফ্রান্স খেলোয়াড়দের পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানানো হয়: পুলিশ সুপার ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরঘেরা কারাগার তৈরি করছে ইসরায়েল

সংসদের কক্ষেই প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার কুশল বিনিময়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ অধিবেশন শেষে চোখে পড়লো এক ভিন্ন দৃশ্য। অধিবেশন শেষে সংসদ নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান কুশল বিনিময় করলেন।

সোমবার (২৯ জুন) সংসদ অধিবেশন শেষে অধিবেশন কক্ষেই তারা অত্যন্ত আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। যা এর আগে কখনো দেখা যায়নি।

এসময় পাশে ছিলেন বিরোধীদলীয় চীফ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। পুরোনো সেই অসংস্কৃতির বাইরে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে অন্য রকম এক সম্প্রীতির নজির স্থাপন হলো।

শুরুতে একে অপরে করমর্দন করতে দেখা যায়। এরপর কিছুক্ষণ খুবই আন্তরিক ভাবে কথোপকথন করতে দেখা। একে অপরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সোমবার সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

পরে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস করেছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ-সংক্রান্ত বিধান প্রত্যাহার।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে কণ্ঠভোটে তা পাস হয়। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আগামীকাল ৩০ জুন, মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

সংসদের কক্ষেই প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার কুশল বিনিময়

আপডেট সময় ১০:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬