ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে? লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ মহিলা বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি হাসনাতের বক্তব্যে ইসলামি বক্তা মাদানীর ক্ষোভ, দিলেন কড়া বার্তা হাসনাত ভাই দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ: রফিকুল ইসলাম মাদানী বন্যা মোকাবিলায় বিদেশি সহায়তার সিদ্ধান্ত বদলাল নেপাল ইরানকে দেশীয় উৎপাদনের ওপর ভরসা রাখার তাগিদ মোজতবা খামেনির তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্স, ঢাকায় নেওয়ার পথেই প্রাণ গেল রোগীর

৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্স, ঢাকায় নেওয়ার পথেই প্রাণ গেল রোগীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১১:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে ঢাকাগামী লেনে সংস্কারকাজ চলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘ যানজটে আটকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে আমিরুন্নেছা নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত আটটার দিকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে নেওয়া হয়। রাত ১১টার দিকে দাউদকান্দিতে পৌঁছালেও যানজটের কারণে অ্যাম্বুলেন্স আর এগোতে পারেনি। প্রায় চার ঘণ্টা আটকে থাকার পর রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।

যানজটে আটকে থাকা যাত্রীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। চট্টগ্রাম থেকে বাগেরহাটগামী একটি বাসের যাত্রীরা জানান, রাত আড়াইটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জে যানজটে আটকা পড়েন তাঁরা। সকাল আটটা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে আমিরাবাদে পৌঁছাতে সক্ষম হন। ঢাকা থেকে চাঁদপুরগামী বাসচালক রিপন মিয়া বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক হওয়ায় এ ধরনের পরিস্থিতিতে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন। তীব্র গরমে দীর্ঘ সময় যানবাহনে আটকে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা দুর্ভোগে পড়ছেন।

এদিকে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম জানান, সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরুর পর যানজট তৈরি হয়েছে। শনিবার সকালেও যানজট অব্যাহত ছিল। যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে?

৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্স, ঢাকায় নেওয়ার পথেই প্রাণ গেল রোগীর

আপডেট সময় ১২:১১:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬