ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি চুক্তি পছন্দ না হলে তাদের মাথার মাঝখানে বোমা ফেলব: ট্রাম্প স্বপ্নে জীবিত দেখার দাবি: দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক প্রিয় দল হেরে গেলে মন খারাপ? হতাশা কাটানোর ৭ কার্যকর উপায় শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি

কোনো সিদ্ধান্ত ছাড়াই ‘গোপন কক্ষে’র বৈঠক শেষ করলেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর শর্ত নিয়ে আলোচনা করতে ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩০ মে) ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ‘গোপন কক্ষে’র বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছে ওভাল অফিস।

এর আগে শুক্রবার রাতে বৈঠক শুরুর আগে ট্রাম্প জানিয়েছিলেন, বৈঠকে তিনি নতুন প্রস্তাবটির বিষয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবেন। ওই প্রস্তাব অনুযায়ী, এপ্রিলের গোড়ায় দুই দেশের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি আরো ৬০ দিনের জন্য বাড়ানো হবে।

ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ইরানকে দুটি শর্ত দিয়েছেন।

প্রথমত, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রত্যাহার এবং সেখানে যুদ্ধ-পূর্ববর্তী পরিস্থিতি ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে হস্তান্তর এবং ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরির সব পথ বন্ধ করা।

কোনোটিতেই তেহরান এখনো রাজি হয়নি। মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালি থেকে ইরান তার নিয়ন্ত্রণ সরিয়ে নিলে আমেরিকাও ইরানের জাহাজের ওপর থেকে অবরোধ ধীরে ধীরে প্রত্যাহার করে নেবে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার আমেরিকার পরিবর্তে রাশিয়াকে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মতির কথা জানিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী

কোনো সিদ্ধান্ত ছাড়াই ‘গোপন কক্ষে’র বৈঠক শেষ করলেন ট্রাম্প

আপডেট সময় ০৮:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬