ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ চাঁদাবাজিসহ নানা অভিযোগে কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ইকরার আত্মহত্যা: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে যাহের আলভী গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫ জুলাই মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী অনলাইন জুয়া-বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা মা-বাবার মানসিক কষ্ট ‘সইতে না পেরে’ হিন্দু ধর্মে ফিরলেন সেই আয়ুষ মালিক সিঙ্গাপুর-দুবাইয়ে একাধিক কোম্পানি, অনুমতির তথ্য নেই: স্মার্ট টেকনোলজিসের এমডি জহিরুল ইসলামকে ঘিরে অভিযোগ বিদেশে ব্যবসা সম্প্রসারণ নিয়ে প্রশ্ন

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে মন্ত্রবলে আটকে দেওয়ার দাবি করে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন ঘানার ওঝা নানা কোয়াকু বনসাম। এবার চলতি বিশ্বকাপের নকআউট পর্ব নিয়ে এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। এই তান্ত্রিকের দাবি, রাউন্ড অব থার্টি টুর (শেষ ৩২) লড়াইয়ে কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

গ্রুপ পর্বে ঘানার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ দিয়ে প্রথম আলোচনায় আসেন বনসাম। নাটকীয়ভাবে সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয় এবং পুরো টুর্নামেন্টে কেবল ওই ম্যাচটিতেই গোল পাননি বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার। ম্যাচ শেষে নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা দাবি করে বনসাম কেইনকে ‘মুক্ত’ করে দেওয়ার ঘোষণা দেন। কাকতালীয়ভাবে, পরের ম্যাচেই পানামার বিপক্ষে গোল পান কেইন।

নিজের সেই সফলতার রেশ ধরেই এবার আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার আগামী ৪ জুলাইয়ের হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন তিনি। মায়ামিতে অনুষ্ঠেয় এই ম্যাচে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেই লিওনেল মেসির আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেবে বলে নিশ্চিত করেছেন এই ওঝা।

বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা এখন পর্যন্ত আফ্রিকার দলগুলোর বিরুদ্ধে সাতবার মাঠে নেমে ছয়বারই জিতেছে। তবে নকআউট পর্বে আফ্রিকার কোনো দলের বিপক্ষে এটাই আলবিসেলেস্তেদের প্রথম পরীক্ষা। ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে সেই ঐতিহাসিক হারের পর আফ্রিকার কোনো দলের কাছে আর বিশ্বকাপে হারেনি তারা। এখন দেখার বিষয়, ইতিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে ঘানার এই ওঝার নতুন ভবিষ্যদ্বাণী সত্যি হয়, নাকি মায়ামির মাঠে ট্রফি ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে যায় আর্জেন্টিনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী

আপডেট সময় ০৮:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬