ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার যাঁরা বাংলাদেশ চাননি, তাঁদের কেন রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী বানিয়েছিলেন: বিএনপিকে পরওয়ার শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না করায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট সংসদে ‘ঋণখেলাপি’ প্রসঙ্গ তুলে জামায়াত এমপির প্রশ্ন, যা বললেন স্পিকার মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ চাঁদাবাজিসহ নানা অভিযোগে কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জাপানের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেবে বলে মন্তব্য করেছিলেন জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট। তবে মাঠে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নিয়েছে সেলেসাওরা। এরপরই সেই জার্মান গণিতবিদকে এক হাত নিয়েছেন নেইমার জুনিয়র।

ব্রাজিলের এই জয়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নেইমার খোঁচা দিয়ে লেখেন, মি. জোয়াকিম ক্লেমেন্ট… অনুগ্রহ করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।

ক্লেমেন্টের ভুল ভবিষ্যদ্বাণী নিয়ে নেইমারের এই রসিকতা সেখানেই থামেনি। কয়েক ঘণ্টা পর যখন অন্য একটি ম্যাচে নেদারল্যান্ডস মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়, তখন এই ৩৪ বছর বয়সি ফরোয়ার্ড গণিতবিদকে দ্বিতীয়বার আঘাত করে এক্স-এ লেখেন, আপনি আবারও ভুল করলেন।

উল্লেখ্য, এই জার্মান গণিতবিদ এর আগের তিনটি বিশ্বকাপের (২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা) সঠিক বিজয়ী নির্ধারণ করে বেশ আলোচনায় এসেছিলেন।

এবারের বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করার সময় ক্লেমেন্ট অবশ্য আগেই জানিয়েছিলেন যে, নিখুঁতভাবে বিজয়ী বেছে নেওয়া প্রায় অসম্ভব এবং কেউ যেন তার এই পূর্বাভাসকে অতিরিক্ত গুরুত্ব সহকারে না নেয়।

মূলত মাথাপিছু জিডিপি, জনসংখ্যার আকার, সমাজে ফুটবলের অবস্থান এবং ফিফা র‍্যাঙ্কিং মতো বেশ কিছু চলক বা ভেরিয়েবল ব্যবহার করে একটি গাণিতিক মডেলের মাধ্যমে এই ফল তৈরি করেছিলেন তিনি।

এদিকে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে আসা ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার চোট বা অন্য কারণে চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত কেবল স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে একটি ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল

জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

আপডেট সময় ১০:১৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬