ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ব্যারিকেড ভেঙে ভোপালে ২০০০ কৃষক, যোগ দিলো জেন-জিরাও থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’-এর ২০ ধারা বাতিল করে এ সংশোধনী আনা হয়। তবে বিলটি নিয়ে আলোচনার সময় ভুলবশত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে।

আমির হামজার বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে সংশোধন করে বলেন, ‘সাইবার সুরক্ষা আইন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিল। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন ধন্যবাদ জানাচ্ছেন?’

পরে নিজের ভুল বুঝতে পেরে আমির হামজা বক্তব্য সংশোধন করেন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীকে ধন্যবাদ জানান।

ভুলে আমির হামজা বলেন, সরকারের চার মাস হতে চলছে আজ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ জানাইনি। আজ আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এ বিলটি মন্ত্রী নিয়ে আসার কারণে। এ বিলের কারণ এর সঙ্গে নীতিগতভাবে আমি মন্ত্রীর সঙ্গে একমত।

স্পিকার বলেন, সদস্য বিলটি তো এনেছেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন? পরে নিজের ভুল বুঝতে পেরে আমির হামজা বক্তব্য সংশোধন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা

আপডেট সময় ১১:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬