ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিয়োগের দাবিতে কাফন পরে ২২ প্রার্থীর অনশন ফিলিস্তিনপন্থি বিক্ষোভে উত্তাল মরক্কো, ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে ক্ষোভ ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার ইসরায়েলগামী সেই বিমান বিধ্বস্তের চেষ্টা করেছেন পাইলট, বলল নেতানিয়াহু ডেঙ্গু ঠেকাতে সচেতনতার বার্তা, রমনায় মশক নিধন অভিযানে সাদিক কায়েম ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনায় ওষধ উদ্ধার, গ্রেপ্তার ৪ নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার শহীদ হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ মার্কিন সেনামুক্ত ইরাককে স্বাগত জানাল ইরান

ডেঙ্গু ঠেকাতে সচেতনতার বার্তা, রমনায় মশক নিধন অভিযানে সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে রাজধানীর আনারকলি সুপার মার্কেট ও সিদ্ধেশ্বরী এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী আবু সাদিক কায়েম।

এ সময় আবু সাদিক কায়েম বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে প্রত্যেককে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে সচেতন ও সচেষ্ট হতে হবে।

রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান এবং ১৯ নম্বর ওয়ার্ডের সমাজসেবক আব্দুস সাত্তার সুমনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে এ মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সোসাইটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনসচেতনতার জন্য ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুস সাত্তার সুমন বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে এলাকার মানুষকে নিরাপদ রাখতে এবং একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতেই এ মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকাবাসীর সহযোগিতা পেলে এ সামাজিক কার্যক্রম আরও বেগবান হবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকায় মশার উপদ্রব কমাতে এবং স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম ও মশক নিধন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিয়োগের দাবিতে কাফন পরে ২২ প্রার্থীর অনশন

ডেঙ্গু ঠেকাতে সচেতনতার বার্তা, রমনায় মশক নিধন অভিযানে সাদিক কায়েম

আপডেট সময় ০৯:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬