ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প বিশ্বকাপে বাঁশি বাজাতে না পারলেও সুপার কাপে বড় দায়িত্ব পেলেন সোমালি রেফারি ইতিহাসে প্রথম ফিফা বিশ্বকাপে খেলবে রেকর্ড ১৩টি মুসলিম দেশ যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস কিছুক্ষণ পর শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান রাতভর অভিযানে কটিয়াদীতে কৃষক লীগ-ছাত্রলীগসহ ৪ নেতা আটক আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস বিয়ের উপহার হিসেবে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার ঐতিহাসিক সিরিজ জয়ের রাতেই হাসপাতালে মিরাজ

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে কে পেলো কতো নম্বর জার্সি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে ইতোমধ্যে উচ্ছ্বাসের জোয়ার বইছে ব্রাজিলজুড়ে। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই দল নির্বাচন থেকে শুরু করে জার্সি নম্বর বণ্টন-সবকিছুই এখন সমর্থকদের আগ্রহের কেন্দ্রে। প্রতিবেদন এএস স্পোর্টসের।

আসন্ন আসরের আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে পানামা ও মিশরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। সেই প্রস্তুতির অংশ হিসেবেই খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আর ঘোষণার পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি।

দীর্ঘদিন ধরে ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিশেষ মর্যাদা বহন করে আসছে এই নম্বরটি। বিশ্বকাপের মঞ্চে সেই জার্সি এবার আবারও উঠছে নেইমার জুনিয়রের কাঁধে। কিছুদিন আগে ভিনিসিয়ুস জুনিয়র জানিয়েছিলেন, জাতীয় দলের সবচেয়ে সম্মানজনক নম্বরটি তিনি নেইমারের জন্য ছেড়ে দিতে প্রস্তুত। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই বাস্তবে রূপ নিয়েছে। ফলে ১০ নম্বর জার্সিতে মাঠে দেখা যাবে সান্তোস তারকাকে, আর ভিনিসিয়ুস খেলবেন নিজের পরিচিত ৭ নম্বর জার্সিতে।

মধ্যমাঠেও রয়েছে অভিজ্ঞতার ছোঁয়া। জাতীয় দলে প্রত্যাবর্তনের পর কাসেমিরো ফিরে পেয়েছেন তার বহুদিনের সঙ্গী ৫ নম্বর জার্সি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলের ভারসাম্য রক্ষায় তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গোলবারের নিচে প্রথম পছন্দ আলিসন থাকছেন ১ নম্বর জার্সিতে। আক্রমণভাগে ৯ নম্বর জার্সির দায়িত্ব পেয়েছেন মাতেউস কুনিয়া। অন্যদিকে তরুণ প্রতিভা এন্দ্রিকের গায়ে থাকবে ১৯ নম্বর জার্সি, আর রাফিনিয়া খেলবেন ১১ নম্বরে। চোটের কারণে রদ্রিগো অনুপস্থিত থাকায় এই নম্বরটি পেয়েছেন বার্সেলোনা তারকা।

আনচেলত্তির অধীনে ব্রাজিলের এই দলটিতে যেমন অভিজ্ঞদের উপস্থিতি রয়েছে, তেমনি আছে নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলারদের সমন্বয়। তাই বিশ্বকাপের মঞ্চে সেলেসাওরা কতটা সফল হবে, তা জানার অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে কে পেলো কতো নম্বর জার্সি

আপডেট সময় ০৮:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬