ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ! ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ: মোহসেন রেজাই হামের আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী

‌‘শাপলা কলি’ দিয়ে ইসি বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল: সামান্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৬৮৮ বার পড়া হয়েছে

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। অন্যদিকে ‘শাপলা’ প্রতীক পেতে নির্বাচন কমিশনের সঙ্গে এর আগে কয়েক দফা বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে বারবার চিঠি দিয়েও বলা হয়েছিল ‘শাপলা’ না দিলে তারা নিবন্ধন নেবে না। এর মধ্যেই আজ বৃহস্পতিবার প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নতুন প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন। যদিও ইসি সচিব বলেছেন, ‘ইলেকশন কমিশন মনে করেছে যে, ‘শাপলা কলি’ রাখা যেতে পারে। এটা কারও দাবির সঙ্গে প্রাসঙ্গিক না।

তবে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির নেতারা। দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘কোনো ধরনের আইনি কারণ ছাড়া আমাদেরকে শাপলা কলি দিয়ে গেজেট দিয়েছে ইসি। তারা বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল।’ বড় দলগুলোও এনসিপিকে তেমনভাবে মূল্যায়ন করে থাকে বলে অভিযোগ করে সামান্তা শারমিন বলেন, ‘এটি এক ধরনের বৈষম্য’।

বৃহস্পতিবার ঢাকায় জাতীয় যুবশক্তির আয়োজনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। যদিও ইসি শাপলা কলিকে তালিকাভুক্ত করলেও এখনও কোনো দলকে এই প্রতীক বরাদ্দ দিয়ে গেজেট প্রকাশ করেনি।

একই সেমিনারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কমিশন কীসের ভিত্তিতে শাপলা কলি নির্ধারণ করেছে, তা তাদের বোধগম্য নয়। তবে শাপলা প্রশ্নে আমরা আপসহীন। ঐকমত্য কমিশনে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ প্রকৃতপক্ষে ‘নোট অব চিটিং’। আর জামায়াত মুখে জুলাই সনদের কথা বললেও তারা নিম্নকক্ষে পিআরের কথা বলে আসন নিয়ে দরকষাকষি করছে। এটা এক ধরনের ভণ্ডামি।’

ইসির প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করার ব্যাপারে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আরও বলেন, এনসিপি ‘শাপলা’ প্রতীক চেয়েছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা আমার মনে হয় ব্যাখার অবকাশ রাখে না।’

তিনি বলেন, তালিকার কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য আসায় সেগুলো বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করা হয়েছে, যার মধ্যে শাপলা কলিও রয়েছে। এর সঙ্গে কারও কোনো দাবির বিষয় প্রাসঙ্গিক নয়। বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা প্রতীকের তালিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি সচিব জানান, আগের ১১৫ টি প্রতীক থেকে ১৬ টি বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করার পর তালিকায় সংখ্যা দাঁড়িয়েছে ১১৯। নির্বাচন কমিশন মনে করেছে সংশোধন করা দরকার, তাই করেছে। কমিশন স্বাধীন প্রতিষ্ঠান, স্বাধীনতা আছে বলেই তালিকা সংশোধন করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী

‌‘শাপলা কলি’ দিয়ে ইসি বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল: সামান্তা

আপডেট সময় ০১:২২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫