ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার মেজর হাফিজ ‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় আগ্রাসনের প্রস্তুতি সৌদি আরবের কারাগারে সাবেক এমপির মোবাইলে মিললো কয়েক ডজন পর্ন ভিডিও ইরানি মিত্রগোষ্ঠীর অবস্থানে সৌদি-সমর্থিত বাহিনীর বিমান হামলা, বহু হতাহত ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী জামায়াতের কারণেই আওয়ামী লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খাঁন ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ দেশে সারের কোনো সংকট নেই, মজুতের চেষ্টা করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী লাড্ডুতে পোকা দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবির অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর দম্পতির বিরুদ্ধে

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মাকে মারধরের অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মাকে মারধরের অভিযোগ উঠেছে সিনিয়র স্টাফ নার্স আয়শা আক্তারের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, হাসপাতালের শিশু বিভাগে কর্তব্যরত অবস্থায় আয়শা আক্তার একাধিকবার ওই নারীকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বুধবার (২৩ জুলাই) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার সোকানুর বেগম জানান, তিনি তার অসুস্থ শিশু কন্যাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে যান। এ সময় ওয়ার্ডে দায়িত্বে থাকা নার্স আয়শা আক্তারের সঙ্গে সাধারণ কথোপকথনের একপর্যায়ে আচমকা তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং প্রথমে গালিগালাজ শুরু করেন। এরপর কয়েক দফায় সবার সামনে তাকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ করেন সোকানুর বেগম।

ভুক্তভোগী সোকানুর বেগম আরও বলেন, আমি আমার মেয়ের জন্য হাসপাতালে এসেছিলাম, কিছু জিজ্ঞেস করতেই উনি রাগারাগি শুরু করেন। পরে সবার সামনে আমাকে মারধর করেন। এটা কোন ধরনের ব্যবহার? এটা কি হাসপাতালের নিয়ম? ঘটনার পর হাসপাতালের অন্য রোগীর স্বজনরাও ক্ষোভ প্রকাশ করেন নার্সের আচরণ নিয়ে।

এ বিষয়ে অভিযুক্ত সিনিয়র নার্স আয়শা আক্তারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, আমাদের কাছে এখনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রতি নানা অভিযোগে আলোচনায় রয়েছে। চিকিৎসা সেবার মান, স্টাফদের আচরণ, রোগী হয়রানি, ওষুধ সরবরাহ সংকটসহ একাধিক বিষয়ে আগেও রোগী ও স্বজনদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। নতুন করে সিনিয়র নার্সের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ রোগী সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে। এ ঘটনায় রোগীর পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে এবং দোষী নার্সের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মাকে মারধরের অভিযোগ

আপডেট সময় ১১:১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫