ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোটে জয় পেল পুতিনের দল তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাতিসংঘে ‘আমাদের’ বিরাট পদোন্নতি, বলে উচ্ছ্বাস ড. ইউনূসের বিশ্বজুড়ে ডিজেলের সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও এবার সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য-ফ্রান্স এবার নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা ইরানের ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির

কোম্পানীগঞ্জের পর এবার টার্গেট জাফলং, লুট হচ্ছে পাথর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৭৫৩ বার পড়া হয়েছে

এবার সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটের পর এবার জাফলংয়েও চলছে পাথর লুট। গত কয়েকদিন ধরে রাতের আঁধারে এই অপকর্ম করছে পাথরখেকোরা। দিনের বেলাতেও পাথর লুটের চেষ্টা করছে তারা।

এদিকে জিরো পয়েন্ট এলাকা থেকে এরইমধ্যে বড় বড় পাথর তুলে নিয়ে যাওয়া হয়েছে। এতে পর্যটন কেন্দ্রটি যেমন সৌন্দর্য হারাচ্ছে তেমনি হুমকির মুখে পরিবেশ। এমন পরিস্থিতিতে ক্ষোভ জানিয়েছেন পর্যটকরা।

তবে প্রশাসনের দাবি, পাথর লুট ঠেকাতে টহল বৃদ্ধি করা হয়েছে। আরেক পর্যটন কেন্দ্র সাদাপাথর প্রকাশ্য লুটপাটে অনেকটা মরুভূমিতে পরিণত হয়েছে। উল্লেখ্য, সিলেট সাদাপাথরে ভয়াবহ লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের নয় সদস্যের একটি প্রতিনিধি দল সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে লুটপাটের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন তারা। দুদকের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক

কোম্পানীগঞ্জের পর এবার টার্গেট জাফলং, লুট হচ্ছে পাথর

আপডেট সময় ০৪:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫